ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টাংগুয়ার হাওরে রাষ্ট্রবিরোধী সভা করায় বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ ৩৪ জন গ্রেপ্তার

সুনামগঞ্জে বেড়ানোর নাম করে নাশকতামূলক কর্মসূচি ও রাষ্ট্রবিরোধী সভা করায় বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার আটকের পর সোমবার বিকেলে তাদের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


তাহিরপুর থানায় সোমবার মামলাটি দায়ের করেছেন এসআই রাশেদুল কবীর। গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই টাঙ্গুয়ার হাওরে এসেছিলেন বলে জানায় পুলিশ।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘পর্যটকরা মূলত শুক্র ও শনিবার আসে। এ দুই দিন টাঙ্গুয়ার হাওর মুখর থাকে। রবিবার টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর জন্য একটি লোকাল হাউসবোট ভাড়া করে কিছু শিক্ষার্থী শ্রীপুর এলাকায় গিয়ে হাউসবোটের মধ্যেই রাজনৈতিক ও নাশকতামূলক রাষ্ট্রবিরোধী সভা শুরু করে। আমরা খবর পাওয়ার পর অনুসন্ধান চালিয়ে প্রাথমিক সত্যতা পাই তারা জামায়াত-শিবিরের নেতাকর্মী। 


সুত্র: পূর্ব-পশ্চিম

ads
ads
ads

Our Facebook Page

↑